শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করা জলদস্যুরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। জিম্মি করার ৯ দিনের মাথায় আজ বুধবার প্রথমবারের মতো যোগাযোগের বিষয়টি স্বীকার করলেও কি বিষয়ে কথা হয়েছে বা মুক্তিপণ চেয়েছে কিনা সে বিষয়ে কোনো বক্তব্য দেয়নি মালিকপক্ষ। মিজানুল ইসলাম জানান বলেন, জাহাজটি সোমালিয়া উপকূলে নোঙর করার পর বুধবার প্রথমবারের মতো আমাদের সঙ্গে কথা হয়েছে জলদস্যুদের। তাদের মনোনীত প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বলেছে। কি কথা হয়েছে সেটা এখন বলতে পারব না। তবে নাবিকেরা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তাদের মুক্ত করার ব্যাপারে কাজ করছি আমরা। তৃতীয় একটি পক্ষের মাধ্যমে জাহাজের মূল মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করে বলে কোম্পানিটির মিডিয়া ফোকাল মিজানুল ইসলাম জানান। এদিকে জাহাজটি সোমালিয়া উপকূলে থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করে রেখেছে জলদস্যুরা। লন্ডন ও কুয়ালালামপুরভিত্তিক জল দস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো (আইএমবি) থেকে তথ্য নিয়ে জাহাজটির এই অবস্থানের তথ্য দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।