শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
চন্দ্রমোহন ইউনিয়নের সমাজসেবক সানাউল আলম রাঢ়ীর জানাযা সম্পন্ন

চন্দ্রমোহন ইউনিয়নের সমাজসেবক সানাউল আলম রাঢ়ীর জানাযা সম্পন্ন

চন্দ্রমোহন ইউনিয়নের সমাজসেবক সানাউল আলম রাঢ়ীর জানাযা সম্পন্ন
চন্দ্রমোহন ইউনিয়নের সমাজসেবক সানাউল আলম রাঢ়ীর জানাযা সম্পন্ন

অনুসন্ধান ২৪ >> বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ সানাউল আলম রাঢ়ীর জানাযার নামাজে আত্মীয়-স্বজনসহ সাধারণ মানুষের ঢল নামে। শনিবার(১৩ মে) সকাল ১০ঘটিকায় দলমত নির্বিশেষে সানাউল আলম রাঢ়ীকে এক নজর দেখতে সর্বস্তরের মানুষ এসে জমায়েত হয় চন্দ্রমোহন জৈনপুরী খানকা শরীফ মাঠে। পরে ঐ খানকা শরীফ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে ইমামতি করেন চন্দ্রমোহন কেন্দ্রি জামে মসজিদের ইমাম। জানাজা নামাজের আগে মরহুমের জীবন ও কর্মের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে খানকা শরীফের পাশে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়

জানাযার নামাজ ও দাফনকালে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পন্ডিত, চন্দ্রমোহন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মাস্টার, ইউনিয়ন বিএনপি সভাপতি ফিরোজ আলম কাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারন সম্পাদক মোঃ খোকন হাওলাদার, ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম ফোরকান হাওলাদারসহ ইউনিয়নের মুরব্বীবর্গ ও যুবসমাজ, মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সেখান থেকে মরদেহ শনিবার সকালে দেশের বাড়ি বরিশাল চন্দ্রমোহন ইউনিয়নে আনা হয়। তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯