শনিবার, ২৫ Jul ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনুসন্ধান ২৪>> হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে আলিফ বাহার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত শিশু আলিফ ওই এলাকার শাহজাহান বাহারের একমাত্র ছেলে। জেলার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামে রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে খেলতে গিয়েছিল শিশু আলিফ। কিছুক্ষণ চোখের সামনে ওই শিশুকে না দেখতে পেয়ে খুঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা।

তিনি বলেন, পরে তাদের বাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বাবা ও আত্মীয়-স্বজনরা। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে বিকেল ৩.৩০ মিনিটে পারিবারিক কবরস্থানে শিশু আলিফকে দাফন করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯