শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্টিলের আইলেনের সাথে ধাক্কা লেগে তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক মালির মৃত্যু হয়েছে।
নিহত ফজলুল করিম সিরাজগঞ্জ জেলার ভেন্নাবাড়ি ইউপির জামাত আলীর পুত্র। তিনি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে গার্ডেনার মালি হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির রজপাড়া এলাকায় সিক্সলেন সড়কে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন করিম। পথিমধ্যে দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। এ সময় স্টীলের আইলেনের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।