শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল পানিবন্দি মানুষের মাঝে প্রতিমন্ত্রীর নির্দেশে খাবার বিতরণ

বরিশাল পানিবন্দি মানুষের মাঝে প্রতিমন্ত্রীর নির্দেশে খাবার বিতরণ

অনুসন্ধান ২৪ >> পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দি হয়ে পরা অসহায় মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। এসময় উপস্থিত ছিলেন বিসিসি’র ১৬ নং ওয়ার্ড যুবলীগের আহব্বায়ক জুয়েল রাফি সহ অন্যান্য নেতৃবৃন্দরা। মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা ও রাস্তাঘাট তলিয়ে গেছে। কোনো কোনো রাস্তা ও নিচু এলাকায় হাঁটুসমান পানি জমেছে, অনেকের বাসাবাড়িতেও পানি ঢুকেছে। ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় বৃষ্টির পানি জমে আছে বাসার মধ্যে। যার ফলে জলাবদ্ধতার কারণে রান্নার সুযোগ না থাকায় আগুন জ্বলেনি প্রায় ওয়ার্ডের বাসিন্দাদের চুলায়। শুকনো খাবার খেয়েই কষ্টে রয়েছেন তাঁরা। পানিসম্পদ প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘সিত্রাং’ এর প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের জরুরী সেবা প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা অনুযায়ী সদর উপজেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় সেচ্ছাসেবী কর্মীরা ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের দ্বারে দ্বারে জরুরী সেবা প্রদান অব্যাহৃত রয়েছে। তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে জরুরী সেবা পেতে যোগাযোগ করলে তাদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা দুপুরের খাবার পৌঁছে দিয়েছি। বিগত দিনেও প্রতিমন্ত্রী সাধারণ মানুষের দুঃখ কষ্টে তাদের প্রয়োজনে পাশে ছিলেন এবং এরই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও জনগন তাদেরকে পাশে পাবেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘সিত্রাং’ এর প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী’র এই উদ্যোগ চলমান থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯