শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্যসহ নিহত ৪

সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্যসহ নিহত ৪

যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি >> যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মার্কিন কংগ্রেসওম্যান জ্যাকি ওয়ালোরস্কি এবং তার দুই কর্মীসহ চারজন নিহত হয়েছেন।

বুধবার (৩ আগস্ট) জ্যাকি ওয়ালোরস্কির অফিস এবং স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনায় ওয়ালোরস্কি (৫৮) ছাড়াও ওয়ালোরস্কির যোগাযোগ পরিচালক এমা থমসন (২৭) এবং আইন প্রণেতার জেলা পরিচালক জ্যাচেরি পোটস (২৮) নিহত হয়েছেন।ওয়ালোরস্কি একজন রিপাবলিকান, যিনি ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইন্ডিয়ানার দ্বিতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেছিলেন।

এলখার্ট কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তিনি যখন অন্য দুজনের সঙ্গে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন তখন অন্য একটি গাড়ি তাদের লেনের দিকে চলে যায়। এতেই দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্য গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন।ওয়ালোরস্কির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।এছাড়া ওয়ালোরস্কিকে সম্মানিত জনসেবক হিসাবে

উল্লেখ করে শোক জানিয়েছেন কংগ্রেসে তার সহকর্মীরাও।একই সঙ্গে এই নারী কংগ্রেস সদস্যের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পতাকা অর্ধনমিত রাখার কথা জানিয়েছে হোয়াইট হাউস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯