শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে সমবায় কর্মকর্তা নিহত

বরিশালে সমবায় কর্মকর্তা নিহত

অনুসন্ধান ২৪ >> বরিশালের বাবুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মুলাদী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক মো. ইউনুস শেখ (৪৫) নিহত হয়েছেন। বুধবার সকালে বাসা থেকে রওনা হয়ে কর্মস্থলে যাওয়ার প্রাক্কালে তার মোটরসাইকেলটিকে মেট্রোপলিটন বিমানবন্দর থানাথীন পাংশা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে চাপা দেয় বিপরিতগামী ফ্রেস কোম্পানির একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সমবায় কর্মকর্তা বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের মগড়পাড়া এলাকার বাসিন্দা। মৃত্যু কালে দুই মেয়ে ৫ দিনের এক ছেলে সন্তান রেখে যান।

পুলিশ জানায়- সমবায় কর্মকর্তা সকাল ৯টার দিকে বাসা থেকে রওনা দিয়ে কর্মস্থল মুলাদীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমথ্যে বাবুগঞ্জের পাংশা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বিপরিতগামী ফ্রেস কোম্পানির একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এসময় পরিস্থিতি বেগতিক দেখে চালক কাভার্ডভ্যানটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে সমবায় কর্মকর্তার লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়। এবং কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। দুঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

তবে এই ঘটনায় চালককে অভিযুক্ত করে একটি মামলার প্রস্তুতি চলছে, জানান ওসি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯