শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সাংবাদিক পেশায় স্নাতক ছাড়া কেউ সুযোগ পাবে না

সাংবাদিক পেশায় স্নাতক ছাড়া কেউ সুযোগ পাবে না

অনুসন্ধান ২৪ >> বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম কর্মশালায় বক্তব্য দিচ্ছেন দেশে প্রকৃত সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে। স্নাতক ছাড়া কেউ সাংবাদিকতায় প্রবেশের সুযোগ পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

শনিবার (৪ জুন) সকালে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, তবে যারা এরই মধ্যে সাংবাদিকতায় পাঁচ বছরের অধিক সময় অতিবাহিত করেছেন, তাদের শিক্ষাক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে। সঠিক সাংবাদিকতা বিকাশের জন্য প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে।

সাংবাদিকতার নিয়মনীতি মেনে সাংবাদিকদের সঠিক সংবাদ পরিবেশনের পরামর্শও দেন চেয়ারম্যান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম। এছাড়া রাঙ্গামাটিতে কর্মরত ৪০ সংবাদকর্মী কর্মশালায় অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯