শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
লে. জেনারেল মনোজ পাণ্ডে ভারতের নতুন সেনাপ্রধান

লে. জেনারেল মনোজ পাণ্ডে ভারতের নতুন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি >> ভারতীয় সেনাবাহিনীর ২৯তম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এর আগে তিনি সহকারী সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। সোমবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়।এনডিটিভির খবরে বলা হয়, আগামী ৩০ এপ্রিল অবসরে যাচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

১ মে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মনোজ পাণ্ডে।ভারতীয় সংবাদ সংস্থা এনএনআই জানিয়েছে, প্রথমবার কোনো প্রকৌশলী ভারতের সেনাপ্রধান হতে চলেছেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক ছাত্র মনোজ পাণ্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে কমিশন লাভ করেন।২০০১ সালে জম্মু কাশ্মীরে পশ্চিম সীমান্তে অপারেশন পরাক্রমে একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের কমান্ডার ছিলেন তিনি। দেশটির সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি বিভিন্ন সময় ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় জাতিসংঘ মিশনে প্রধান প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।৩৯ বছরের সামরিক কর্মজীবনে মনোজ পাণ্ডে নেতৃত্ব দিয়েছেন পশ্চিমাঞ্চলীয় ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, লাইন অব কন্ট্রোলে একটি ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং লাদাখ সেক্টরের একটি মাউন্টেইন ডিভিশন। ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেয়ার আগে লেফটেন্যান্ড মনোজ পাণ্ডে আন্দামান ও নিকোবরের কমান্ডার অব চিফ ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯