সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালের রহিমার মরদেহ, ঢাকা কোচিং সেন্টারের ছাদে

বরিশালের রহিমার মরদেহ, ঢাকা কোচিং সেন্টারের ছাদে

অনুসন্ধান ২৪ >> গাজীপুরের টঙ্গীতে একটি ভবনের ছাদ থেকে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।এরশাদনগর ৩ নম্বর ব্লকের ওই ভবনের নিচতলায় কোচিং করতে যায় রহিমা আক্তার নামের ওই কিশোরী। এরশাদনগরের ওই বাড়ির ছাদ থেকে গতকাল সোমবার (১০ জানুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

এসআই জানান, সোমবার দুপুরে কোচিং করতে ওই ভবনে যায় রহিমা। ক্লাস চলাকালে কোনো এক সময় সে ভবনের ছাদে উঠে। বিকেলের দিকে ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ভবনের লোকজনকে তা জানায়। ততক্ষণে ছড়িয়ে পড়ে পোড়া গন্ধ। ভবনের লোকজন ছাদে গিয়ে রহিমাকে এগারো হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে থাকতে দেখে। পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রহিমার বাড়ি বরিশাল জেলার হিজলা থানার চড়দিবুয়া গ্রামে। পরিবারের সঙ্গে সে টঙ্গীর এরশাদনগর ৩ নম্বর ব্লকে ভাড়া বাসায় থাকে। সে পড়ত স্থানীয় টি ডি এইচ সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে।

এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯