বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা শূন্যের কোটায়: শাহাবুদ্দিন খান

পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা শূন্যের কোটায়: শাহাবুদ্দিন খান

অনুসন্ধান ২৪ >> বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা শূন্যের কোটায় আনতে আমরা অনেকটাই এগিয়ে আছি। এই অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।

আইজিপির নির্দেশনা বাস্তবায়নে সাধারণ মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেওয়ায় দায়ত্বি ও গ্রহণযোগ্যতা পুলিশিং ধরে মাঠে থাকতে হবে, নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থাকতে হবে।

তিনি বলেন, শৃঙ্খলার মান বৃদ্ধি না হলে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়। আমরা স্বাধীনতার পঞ্চাশ বছরে পদার্পণ করছি, যে-ই উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধারা এই সোনার বাংলা উপহার দিয়েছেন, সেই স্বাধীন ও

গণতান্ত্রিক বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রকল্প হাতে নিয়েছেন তা বাস্তবয়নে, আমাদের সকলকে যার যার অবস্থান কাজ করতে হবে।

বরিশাল পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত বিএমপি’র মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রাপ্তি অনেক, আগের মতো দৈনদশা আর নেই। কল্যাণ সভায় সকলের মতামত অবারিত। পুলিশের কল্যাণ নিশ্চিত করতে পারলে আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করা আরও সহজ হয়। দৃষ্টি প্রসারিত করে সঠিক সময়ে সঠিক কাজগুলো সততা, দেশপ্রেম, দক্ষতা, সবকিছু প্রয়োগে নিজেকে দুর্নীতিমুক্ত রেখে করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় জনকল্যাণ ও শৃঙ্খলার মান বৃদ্ধি করতে পারলেই সরকার আমাদের প্রত্যাশাগুলো সাধ্যমতো পূরণ করবে।

সভার এক পর্যায়ে, চলতি মাসের ৩১ ডিসেম্বর আরই বিএমপি মো. মোবাক্ষের হোসেনের অবসরজনিত বিদায়ে শেষ কল্যাণ সভা উপলক্ষে পুলিশ কমিশনার তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সহকর্মী হিসেবে তার কর্মজীবনের প্রশংসা করেন।

সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস)নাসরিন জাহানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস্) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) মো. নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো.জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আশরাফ আলী বিপিএম-বার ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত বিপিএম-বার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯