সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
মামুন আহমেদ >> বরিশালের বানারীপাড়ায় সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ শামসুদ্দীন আহমদ (৮৮) আর নেই। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সাইফুদ্দিন আহমেদ এবং বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমদ কিসলুর বাবা।
মরহুমের জানাজা বাদ মাগরিব মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং সেখানেই পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ্,এমপি, বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মো. আনিসুর রহমান, শেরেবাংলা ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যানও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ. কে. ফাইয়াজুল হক রাজু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাওলাদ হোসেন (সানা), যুগ্ম সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ শামসুদ্দীন আহমদ বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ ও পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।