শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কালের বিবর্তনে ঝালকাঠিতে হারিয়ে গেছে মিষ্টি রশের খেজুর গাছ

কালের বিবর্তনে ঝালকাঠিতে হারিয়ে গেছে মিষ্টি রশের খেজুর গাছ

অনুসন্ধান ২৪ ঝালকাঠি প্রতিনিধি >> কালের বিবর্তনে ঝালকাঠি হারিয়ে গেছে খেজুর গাছ। ঝালকাঠি জেলার নলছিটি, রাজাপুর, কাঠালিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় সব বসতভিটাতেই দুই-চার/দশ – বিশ’টি করে খেজুরগাছ দেখা যেত। কালের বিবর্তনে এসব অঞ্চল থেকে খেজুরগাছ হারিয়ে গেছে। আগের মতাে সকাল-বিকাল খেজুর রসে শীত পিঠার উৎসব তেমন আর হয় না। গাছিরাও আগের মতাে সংগ্রহ করেন না খেজুর রস।

এলাকার প্রবীণরা জানান, ৩০/৩৫ বছর পূর্বে এসব অঞ্চলে অসংখ্য খেজুরগাছ ছিল। গাছিরা যখন সকালে খেজুর রস সংগ্রহ করে সিদ্ধ করতে নিয়ে আসত তখন এলাকার লােকজন রসের জন্য কলসি নিয়ে ভিড় জমাত। ইটভাটা এবং ইটপাজা’য় ব্যবহার করার কারণে খেজুরগাছ নিধন হয়ে গেছে। এছাড়া বাণিজ্যিকভাবে এলাকায় খেজুরগাছ রােপণ করা হয় না।

এলাকায় কিছু গ্রামাঞ্চলে রাস্তার আশপাশে খেজুরগাছ দেখা গেলেও রস আহরণে গাছি নেই। আগের মতো রস আর কেউ সংগ্রহ করে না। যে কারণে খেজুর রস এলাকায় পাওয়া যায় না। একটি পূর্ণবয়স্ক খেজুরগাছ দৈনিক তিন-পাঁচ কেজি পরিমাণ রস দেয়। এ রসে আমিষ, শ্বেতসার, চর্বি, খনিজ লবণসহ অনেক পুষ্টিকর উপাদান আছে। যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী।

কৃষি তথ্য মতে খেজুরগাছ বহুবর্ষজীবী গাছ হওয়ার কারণে মানুষের আগ্রহ কমে গেছে। এলাকায় খেজুরগাছ লাগানাের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা উচিত বলে মনে করেন এলাকার সচেতন জনগণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯