সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন

প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন

যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি >> যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সোমবার (১৮ অক্টোবর)কলিন পাওয়েলের পরিবারের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে। কলিন পাওয়েল ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী। বিশ শতকের শেষ দিকে ও একুশ শতকের প্রথম ভাগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণে ভূমিকা ছিল তার।

ফেসবুকে কলিন পাওয়েলের পরিবার লিখেছে, কোভিড-১৯ জটিলতা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল কলিন এল পাওয়েল আজ সকালে বিদায় নিয়েছেন। আমরা একজন স্মরণীয় ও ভালোবাসার স্বামী, বাবা, দাদা এবং একজন মহান আমেরিকানকে হারালাম।

কলিন পাওয়েল ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের অধীনে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পান। ২০০১ সালে প্রেসিডেন্ট জুনিয়র বুশ তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদে মনোনীত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯