সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
মামুন আহমেদ বানারীপাড়া প্রতিনিধি >>বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দৃষ্টিনন্দন ও বর্ণিল আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ তনয়া গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর শহরে ব্যান্ডদল নিয়ে হাজার হাজার নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দর্যালী বের করা হয়। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ৭৫ পাউন্ড ওজনের কেক কাটা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহসভাপতি ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান খিজির সরদার, সহসভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান আ. জলিল ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, নারী ভাইস-চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, বাইশারী ইউপির চেয়ারম্যান বাবু শ্যামল চক্রবর্তী, সৈয়দকাঠি ইউপির চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা ও বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত (সান্ত), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার,
উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সহকারী অধ্যাপক জাকির হোসেন, সৈয়দকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মু. মুন্তাকীম লস্কর কায়েস ও সুমম রায় সুমন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মীর সুলতান হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা শাখার সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা, মশিউর রহমান সুমন ও তপু খান, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সাধারণ সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির জন্মদিনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।