সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় রত্নগর্ভা মা রিজিয়া বেগম আর নেই

বানারীপাড়ায় রত্নগর্ভা মা রিজিয়া বেগম আর নেই

বানারীপাড়া প্রতিনিধি >> বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রয়াত আলহাজ গোলাম কুদ্দুস মিয়ার সহধর্মিনী রিজিয়া বেগম (৯০) আর নেই। তিনি একজন রত্নগর্ভা মা। চিকিৎসার উদ্দেশে রাজধানী ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) মো. নজরুল ইসলাম, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মো. হারুনর রশীদ, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর ডা. নাজমুল হুদা বাবুল, পুলিশ সার্জেন্ট শাহনেওয়াজ হিমু ও উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুরাইয়া পারভীনের মা, রূপালী ব্যাংক কর্মকর্তা নাসির মাহমুদ পাভেলের নানি এবং উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলমের বড় চাচি।

তার মৃত্যুতে বরিশাল -২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহসভাপতি কেএম সফিকুল আলম জুয়েল, প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেক লীগের সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমার জানাজা ওই দিনই এশার নামাজ বাদ নিজ এলাকায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯