সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আজিজুর রহমান >> কেশবপুরে শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় জসিম উদ্দীন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে সাদ্দাম হোসেন (২৪) আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের দেউলি মোড় এলাকায় হাসানপুর অভিমুখী ওই মোটরসাইকেল আরোহীরা ট্রাকটি অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জসিম উদ্দিন পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আনছার গাজীর ছেলে। তিনি কেশবপুর শহরের একটি টাইলসের দোকানে কাজ করতেন।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, মরদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯