মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
আজিজুর রহমান >> কাল বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এএসএইচকে সাদেকের ১৪তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৭ সালের এদিনে কেশবপুরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। এএসএইচকে সাদেক অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এএসএইচকে সাদেক ১৯৩৪ সালের ৩০ এপ্রিল যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে স্বীকৃতি আদায় এবং সুন্দরবনকে ইউনেস্কোর অধীনে অন্তর্ভুক্ত করতে সফল হয়েছিলেন। যার স্বীকৃতিস্বরূপ ও শিক্ষা বিস্তারে অবদান রাখার জন্য তাকে ২০১০ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।