রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ঝালকাঠি দুই পক্ষের সংঘর্ষে মালিকপক্ষের একজন আহতর ঘটনায় বাস চলাচল বন্ধ

ঝালকাঠি দুই পক্ষের সংঘর্ষে মালিকপক্ষের একজন আহতর ঘটনায় বাস চলাচল বন্ধ

অনুসন্ধান ২৪ অনলাইন নিউজ >> ঝালকাঠিতে বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে মালিক-শ্রমিক সংঘর্ষে আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ। শনিবার দুপুর একটা থেকে ঝালকাঠির ৮ টি আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।

আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, দুই পক্ষের সংঘর্ষে মালিকপক্ষের একজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী বাস শ্রমিক মো. মেহেদী জানান, বরিশাল-খুলনা রুটের বাস সোহাগ পরিবহনে লোকাল যাত্রী নেয়া হচ্ছিল। এতে বরিশাল-পিরোজপুর রুটের লোকাল বাস সৌদিয়া পরিবহনের বাস মালিকের ছেলে ও বাসটির সুপারভাইজার সাইদুল ইসলাম বাধা দেয়।

এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মালিক ও শ্রমিকপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় সাইদুলের হাত ভেঙে যায়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন সাইদুল বলেন, ‘ডাইরেক্ট গাড়িতে লোকাল যাত্রী উঠতে বাধা দেয়ায় আমার ওপর হামলা চালাইছে সোহাগের স্টাফ শাহীন।’

এ ঘটনায় বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।

ঝালকাঠি থেকে বরিশালগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘তাদের সামান্য ঘটনার জেরে আমাদের ভোগান্তির শেষ নাই।’

আরেক যাত্রী পারুল বলেন- ‘বরিশাল মেডিকেলে রোগী দেখতে রওনা হইছি। এখন বাসস্ট্যান্ডে এসে শুনি বাস বন্ধ। অটোতে বেশি ভাড়া দিয়ে যেতে হবে।’

মিজান নামের আরেক যাত্রীর অভিযোগ, কদিন পরপরই এই রুটে মালিক-শ্রমিকদের নিজেদের দ্বন্দ্বে বাস বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ পড়ে বিপদে। তিনি এর একটি স্থায়ী সমাধান দাবি করেন।

আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় তারা জরুরি সভা ডেকেছেন। আশা করছেন বিষয়টির সমাধান হয়ে যাবে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস চলাচল শুরু হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯