মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুইজন এবং উপসর্গে মারা গেছেন তিনজন।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা শনাক্ত হয়।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৫ জনের মৃত্যু হয় এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। এদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত ছিলেন। একই সময়ে ১১ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। তাদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত।
২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিল ৭ হাজার ৫৩ রোগী। এদের মধ্যে ২ হাজার ২৫৪ জনের করোনা পজিটিভ ছিল।
ছাড়পত্র নিয়েছেন ৫ হাজার ৬০৯ জন। এদের মধ্যে পজিটিভ ছিল ১ হাজার ৮০৪ জন। ১ হাজার ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৪০৫ জন।
এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত সোমবার রাতের সবশেষ রিপোর্টে ১৭৯ জনের নমূনা পরীক্ষায় ২০ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ১৭ শতাংশ।