রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
কেশবপুর প্রতিনিধি ।। কেশবপুরের মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দিবসটি পালন উপলক্ষে উপজেলার মজিদপুর ইউনিয়নের চৌরাস্তা বাজার চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।