মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
কেশবপুর প্রতিনিধি >> কেশবপুরের গড়ভাঙ্গায় আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাজার ব্যবসায়ী ও ভোরের সংঘের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বাজার ব্যবসায়ী ২-০ ব্যবধানে ভোরের সংঘ দলকে পরাজিত করে। বাজার ব্যবসায়ীর হয়ে নাজমুল হোসেন ও পলাশ আহম্মেদ গোল দুটি করেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাচ্চু রহমান। উপজেলার গড়ভাঙ্গা গ্রামের শিক্ষার্থী হাবিবুর রহমান আসিফ বলেন, অনেক দিন পর মাঠে ফুটবল খেলা হওয়ায় এলাকাবাসী আনন্দ সহকারে উপভোগ করছে।