রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
রামপালে পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু।

রামপালে পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু।

রামপাল প্রতিনিধি >> বাগেরহাটের রামপালে পানিতে ডুবে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ নিহত উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা পশ্চিমপাড়া গ্রামের গৌর পাল (৭৬) ৷

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নিহত ব্যাক্তি গরুর ঘাস কাটার কথা বলে বাইরে গিয়ে আর ফিরে আসেনি ৷ এরপর তার পরিবার থেকে খোঁজ করতে গিয়ে ঘাসের বস্তা পাশের একটি মাছের ঘেরে ভাসতে দেখতে পায় ৷

পানিতে নেমে খোঁজ করে না পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। শুক্রবার সকালে ২২ ঘন্টা পর খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস এর একটি ডুবুরি দল প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর ৩৫ ফুট পানির নিচ থেকে মৃত দেহটি উদ্ধার করে ৷

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস এর সাব ইন্সপেক্টর মোঃ বাশার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত এসে আমাদের ডুবুরি দল প্রায় ৩০থেকে ৪০ মিনিট চেষ্টার পর পানির নিচ থেকে মৃত দেহটি উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট লাশটি হস্তান্তর করি।

রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন জানান, নিহত ব্যাক্তি এর আগে দুইবার স্ট্রোক করেছেন ৷ প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ৷

পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশটি সৎকারের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে ৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯