মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
কেশবপুর প্রতিনিধি >> কেশবপুরে রংধনু গার্মেন্টেস ও বোরকা ঘর কেশবপুরের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ব্রহ্মকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় রংধনু গার্মেন্টস ২-০ ব্যবধানে বোরকা ঘর কেশবপুরকে পরাজিত করেছে। রংধনু গার্মেন্টেসের ফয়সাল হোসেন ও মোহাম্মদ ইব্রাহীম গোল দুটি করেন। ফুটবল ম্যাচটি পরিচালনা করেন রেফারি আব্দুল কুদ্দুস। খেলা দেখতে আসা মুস্তাফিজুর রহমান বলেন, লকডাউনে খেলাধুলা বন্ধ থাকায় অনেক দিন পর সুন্দর একটি ফুটবল ম্যাচ উপভোগ করলাম।