রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আজিজুর রহমান >> কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৭ আগস্ট দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগনেতা আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন গাজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিয়ার রহমান, আওয়ামী লীগনেতা মনিরুল ইসলাম, হাবিবুল্লাহ, রবিন কুমার ঘোষ, শিক্ষার্থী মুশফিকুর রহমান মাহিম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হাসেম আলী শেখ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাবিউল ইসলাম, মহিবুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্না প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯