মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কোন দল পাবে এই ট্রফি ?

কোন দল পাবে এই ট্রফি ?

নিজস্ব প্রতিবেদক :: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৪টায়।ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। স্বাভাবিকভাবেই রোমাঞ্চ বিরাজ করছে ফাইনাল নিয়ে, কার হাতে উঠবে ট্রফি? অবশ্য ফাইনালের আগে টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হয়েছে দল দুটি। সেই মুখোমুখিতে এগিয়ে চট্টগ্রাম। গ্রুপ পর্বের দুটি ম্যাচে জিতেছে চট্টগ্রাম, অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠেছিল খুলনা। তাই আজ দুই দলই আগুনে লড়াইয়ে নামবে, সেটি নিশ্চিত। সে জন্য ফাইনালে মাশরাফি-ইমরুল-মাহমুদউল্লাহ-শুভাগতদের অভিজ্ঞ মাথা দিয়ে লড়তে হবে। কারণ খুলনাকে লড়তে হবে চট্টগ্রামের লিটন, সৌম্য, মুস্তাফিজ, শরিফুলদের সাহসী ক্রিকেটের বিরুদ্ধেও। পুরো টুর্নামেন্টেই দারুণ ক্রিকেট খেলেছে চট্টগ্রাম। এখন অপেক্ষা শেষটা রাঙানোর। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে দুইবার শিরোপা এনে দেওয়া কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবার চট্টগ্রামের দায়িত্বে। এবার তার সামনে আরেকটি টি-টোয়েন্টি শিরোপা জয়ের হাতছানি। বঙ্গবন্ধু টি-টোয়েন্ট কাপের লিগ পর্ব থেকে প্লে অফ রাউন্ড পর্যন্ত মোট দশটি ম্যাচ খেলেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এর মধ্যে হেরেছে মাত্র দুটিতে। খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহও চট্টগ্রামের সেই সাফল্যের কথা মনে করিয়ে দিলেন ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে, ‘তাদের দলটা খুবই ভালো। সবাই জানে, সৌম্য-লিটন ভালো ব্যাটিং করছে। লিটন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওদের বোলিং আক্রমণ ভালো। ওরা পুরো টুর্নামেন্টে সাহসী ক্রিকেট খেলেছে। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা ক্রিকেটররাও ছিল অসাধারণ। তবে ফাইনাল অনেক চাপ থাকে। যারা ওই চাপটা সামলাতে পারবে, তারাই ভালো করবে।’ তবে মাহমুদউল্লাহ নিজেদের নিয়েও আত্মবিশ্বাসী, ‘যেকোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটা অনেক আনন্দের। এটা একটা দলের জন্য অনেক বড় একটা অর্জন, সেটা যে ফরম্যাটেই হোক। যেহেতু আমাদের দলের অভিজ্ঞ খেলোয়াড় বেশি, আমি আশা করি, আমরা সক্ষমতা অনুযায়ী খেলতে পারবো। যদি আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, ইনশাআল্লাহ ফল আমাদের দিকে থাকবে।’ টুর্নামেন্টের শেষদিকে খুলনার তাঁবুতে ঢোকা মাশরাফি দলের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছেন। কোয়ালিফায়ার ম্যাচে ৫ উইকেট নিয়ে দলকে ফাইনালে তুলতে ভূমিকা রেখেছেন। এছাড়া দলটিতে আছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, জহুরুল ইসলাম ও শুভাগত হোমের মতো অভিজ্ঞ ক্রিকেটার। চট্টগ্রাম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভয়ও খুলনার ওই অভিজ্ঞদের নিয়ে, ‘ফাইনালের দুই দলই কিন্তু অভিজ্ঞ। টি-টোয়েন্টি অভিজ্ঞ ক্রিকেটারের খেলা। মাঠে যাদের যত ভালো মাথা থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে। তবে মাঠে দর্শক না থাকা আমাদের জন্য ইতিবাচক। দর্শক থাকলে একটু চাপ বেশি হতো।’ বিপিএলে চারবারের চ্যাম্পিয়ন মাশরাফির সামনে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে আরও একবার চ্যাম্পিয়নের মুকুট পরার সুযোগ। তাই মাহমুদউল্লাহ সেই মাশরাফির ফাইনাল খেলার অভিজ্ঞতাকেই কাজে লাগাবেন বলে জানালেন, ‘মাশরাফি ভাই অনেক অভিজ্ঞ। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। চারটা বিপিএলের ফাইনাল খেলেছেন তিনি। উনার অভিজ্ঞতা অবশ্যই বিবেচ্য। যা থেকে আমাদের দল অনেক লাভবান হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯