শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে চিকিৎসক-র‌্যাব-পুলিশসহ নতুন করোনায় আক্রান্ত ৫৪

বরিশালে চিকিৎসক-র‌্যাব-পুলিশসহ নতুন করোনায় আক্রান্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলায় শেষ ২৪ ঘণ্টায় চিকিৎসক, নার্স, র‌্যাব ও পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৫৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৯৭৮ জনের করোনা শনাক্ত হলো। সোমবার (১৫ জুন) দিনগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলায় নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, রেঞ্জ পুলিশের ২ জন, জেলা পুলিশের ৫ জন ও র‌্যাব-৮-এর ৩ সদস্য রয়েছেন।

বাকি শনাক্তদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩ নার্স ও ২ স্টাফ, বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের ১ চিকিৎসক ও ১ নার্স রয়েছেন। এছাড়া বরিশাল নগরের কাউনিয়া, নথুল্লাবাদ, সাগরদী, হাসপাতাল রোড, গোড়াচাঁদ দাস রোড, কলেজ রোড, কালুশাহ সড়ক, সদর রোড, বগুরা রোড, কাজিপাড়া, কাশিপুর, স্ব-রোড, নতুন বাজার, আমতলার মোড়, শের ই বাংলা সড়ক এলাকার ২৩ জন ও বরিশাল সদর, মেহেন্দিগঞ্জ, হিজলা, আগৈলঝাড়া ও বানারীপাড়া উপজেলার রয়েছেন ৮ জন।

নতুন শনাক্তদের প্রসঙ্গে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই নতুন শনাক্ত ওই ৫৪ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানায়, বরিশাল জেলায় এখন পর্যন্ত মোট শনাক্ত ৯৭৮ জনের মধ্যে ৭২৬ জন পুরুষ ও ২৫২ জন নারী। তাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর বয়সী ৫২ জন, ২০ থেকে ৫০ বছর বয়সী ৭৪৮ জন ও পঞ্চাশোর্ধ্ব বয়সের রয়েছেন ১৭৭ জন।

এলাকা অনুসারে শনাক্তদের মধ্যে বরিশাল নগরে আছেন সর্বোচ্চ ৭৭১ জন। এছাড়া সদর উপজেলায় ১৭ জন, বাবুগঞ্জে ৩৬ জন, উজিরপুরে ৩৫ জন, মেহেন্দীগঞ্জে ১৮ জন, বাকেরগঞ্জে ২৯ জন, হিজলায় ৭ জন, মুলাদীতে ১২ জন, বানারীপাড়ায় ২১ জন, আগৈলঝাড়ায় ১২ জন ও গৌরনদীর আছেন ২০ জন। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের।

সোমবার (১৫ জুন) নতুন করে ১০ জন করোনা থেকে সেরে উঠেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র। সব মিলিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ১৫৮ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯