বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শেরপুরে পুলিশসহ ৭ জন করোনা রোগী শনাক্ত

শেরপুরে পুলিশসহ ৭ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :: শেরপুরে পুলিশ কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীসহ আরও সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে ঝিনাইগাতী থানার দুই এসআই ও শেরপুর সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর, প্রোগ্রাম অর্গানাইজার রয়েছেন। এ নিয়ে জেলায় ২৩ জন করোনা আক্রান্ত হলেন।

সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ জানান, রবিবার শেরপুর থেকে ৪৬ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের

মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় পাঠানো রিপোর্টে সাত জনের রিপোর্ট পজেটিভ আসে। এর আগে দুই চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শেরপুরে শুধু স্বাস্থ্য বিভাগের ১২ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে পাঁচ জন আইসোলেশনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসীম উদ্দিন বলেন, এ উপজেলা থেকে রবিবার (১৯ এপ্রিল) ১৮ জনের নমুনা ময়মনসিংহের ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে তিন জনের করোনা পজেটিভ এসেছে। তবে তারা সবাই ভালো আছেন।

নকলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মজিবুর রহমান জানান, তার স্বাস্থ্য কমপ্লেক্সের আউট সোর্সিংয়ে কাজ করা একজন বাগান পরিচর্যা কর্মী

করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯