বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
জোকোভিচের করোনা টিকায় এক মত না!

জোকোভিচের করোনা টিকায় এক মত না!

অনলাইন নিউজ :: করোনাভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন দেশে টিকা আবিষ্কারের চেষ্টা চলছে। যদিও টিকা আবিষ্কারে আরও প্রায় ৮ থেকে ৯ মাস সময় লেগে যেতে পারে। যদিও সবার আগে ভাইরাস আক্রান্তদের জন্য ওষুধ বানানোটাই জরুরি হয়ে পড়েছে।

অথচ করোনা টিকা আবিষ্কারের আগেই কি-না তা নিতে অনিচ্ছুক টেনিস কোর্টের দাপুটে খেলোয়াড় জোকোভিচ। এ যেন গাছে কাঁঠাল গোঁফে তেল।

বিশ্ব টেনিসের বর্তমানের শীর্ষ তারকা যদিও টিকা নেওয়ার বিরোধী। ফলে ভবিষ্যতে টেনিসের বড় টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে বিপাকে পড়ে যেতে পারেন জোকোভিচ।

রোববার ফেসবুকে লাইভ এক চ্যাটে অংশ নেন ১৭ গ্র্যান্ড স্ল্যামের মালিক। তখন টিকা নিয়ে টেনিস কোর্টে নামার প্রসঙ্গ উঠে এসেছিল। এ ব্যাপারে নিজের আপত্তির কথা কোনো রাখঢাক ছাড়াই জানিয়েছেন জোকোভিচ, ‘আমি টিকা নেওয়ার বিপক্ষে এবং আমি চাইব না কোথাও যেতে চাইলে কাউকে জোর করে টিকা দেওয়া হোক।’

তিনি আরও বলেন, ‘যদি এটা বাধ্যতামূলক করা হয়, কী হবে? আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে আমার নিজস্ব ভাবনা আছে। সে ভাবনা কোনো একপর্যায়ে বদলাবে কিনা সেটা অবশ্য জানি না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯