সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আইসিসি বিশ্বকাপে টাইগারদের ইংলিশদের বিদয়ের কথা মনে করাচ্ছে

আইসিসি বিশ্বকাপে টাইগারদের ইংলিশদের বিদয়ের কথা মনে করাচ্ছে

ক্রীয়া প্রতিবেদন :: প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সবকিছু যেন থেমে গেছে। ক্রীড়াঙ্গনও স্থবির হয়ে পড়েছে। বিশ্বব্যাপী প্রায় সকল খেলাই আপাতত স্থগিত। তবে বিরক্তির এই সময়ে বসে নেই আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা পুরোনো রোমাঞ্চকর ম্যাচগুলো ফের দেখানোর ব্যবস্থা করেছে।

এরই ধারাবাহিকতায় আজকের দিনে আইসিসি বেছে নিল ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ইংল্যান্ডের গ্রুপ পর্বের ঐতিহাসিক ম্যাচটি।

যেখানে ইংলিশদের বিদায় নিশ্চিত করে আসরের পরের পর্বে জায়গা করে নেয় টাইগার বাহিনী।

আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রিমিয়ার করে পুরো ম্যাচটি দেখাচ্ছে। ২০১৫ সালের ৯ মার্চ অ্যাডিলেডে অনুষ্ঠিত পুল ‘এ’র ম্যাচটি বাংলাদেশ ১৫ রানে জিতে নেয় শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে।

১০৩ রানে অন্যবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা হন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে যোগ্য সঙ্গে দিয়ে ৭৭ বলে ৮৯ রানে দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিকুর রহিম। তবে বাংলাদেশের বোলিং বিভাগও দারুণ করে। বিশেষ করে রুবেল হোসেনের ৪ উইকেটের কল্যাণে জয়টি বাংলাদেশের ডেরায় ধরা দেয়।

এ ম্যাচকে কেন্দ্র করে আইসিসি নিজেদের ফেসবুক পেজটিও টাইগারময় করে সাজিয়েছে। কাভার পেজে রাখা হয়েছে বাংলাদেশের জয়ের মুহূর্তটিকে। আর ম্যাচ ভিডিওর ওপর ক্যাপশনে লেখা, ২০১৫ সাল বাংলাদেশ দুর্দান্ত কাটিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯