শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক, বানারীপাড়া:বানারীপাড়ায় প্রেস ক্লাবের উদ্যোগে “দৈনিক ইত্তেফাক” পত্রিকার উপজেলা সংবাদদাতা এস মিজানুল ইসলামের পিতা সাবেক কর পরিদর্শক সরদার আ. মন্নানের স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি বিকালে বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল ও হাই-কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ.হাই বখ্শ প্রমুখ। প্রেস ক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে সাংবাদিক এস মিজানুল ইসলাম ও ছোট ছেলে এস এম মঈনুল ইসলাম সবুজ, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এস এম গোলাম মাহমুদ রিপন ও সাইদুল ইসলাম, সহ-সভাপতি আনিছুর রহমান মিলন, জাকির হোসেন, ইলিয়াস শেখ, প্রভাষক মামুন আহমেদ, রেজাউল ইসলাম বেল্লাল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক শফিকুল ইসলাম বাবু ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,পাবলিক লাইব্রেরির সম্পাদক আ. সোবাহান, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সজল চৌধুরী,মোঘল সুমন শাফকাত ও ফায়েজ আহম্মেদ শাওন, সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সদস্য পারভেজ মল্লিক, যুবলীগ নেতা রাজু খান প্রমুখ। পরে মরহুম সরদার মো. আ.মন্নানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরদার আ. মন্নান ইন্তেকাল করেন।