শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক, বানারীপাড়া :: বানারীপাড়ায় ঐতিহ্যবাহী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী(৫০ বছর পূর্তি) উদযাপন উপলক্ষে রেজিস্ট্রশন কার্যক্রম ও লোগো উন্মোচন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান(আহম্মদ) এর সভাপতিত্বে এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে কামাল আহম্মেদ বিপ্লব ও কে এম মতিউর রহমানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব(যুগ্ম জেলা জজ) কাজী মোস্তাফিজুর রহমান স্বপন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্ম পরিচালক মো. ফারুক হোসেন, ইডেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মশিউর রহমান সুজন, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাদারীপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার কাজী মিজানুর রহমান সুমন, ব্র্যাকের বাকেরগঞ্জ শাখার সিনিয়র ম্যানেজার ও বিদ্যালয়ের জমিদাতা মো. মোশাররফ হোসেন, সাবেক সদস্য ও জমিদাতা কাজী আক্তার হোসেন, বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সদস্য প্রবীণ রাজনীতিবিদ মো. সফিকুল ইসলাম সিকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বন্ধু কুণ্ডু, বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মামুন আহমেদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মাঝি, যুবলীগ নেতা শেখ মহিম, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচ-১৯৭৬ এর ছাত্র মো. দেলোয়ার হোসেনের ফরম পূরণের মধ্য দিয়ে প্রথম রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপালি ব্যাংক কর্মকর্তা নাসির মাহমুদ পাভেল।