সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: অতীতে সার্সের মতো মারণ ভাইরাসের প্রকোপে পর্যদুস্ত হয়েছিল পর্যটন। কোনও দেশে রাজনৈতিক-সামাজিক অস্থিরতা দানা বাঁধলেও মার খায় এই শিল্প। যেখানে সমস্যা দানা বাঁধে, সেখানে ভ্রমণের ক্ষেত্রে সতর্কবার্তা জারি (ট্র্যাভেল অ্যাডভাজ়রি) করে অন্যান্য দেশ।
সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে সম্প্রতি ভারত জুড়ে বিক্ষোভ-আন্দোলন শুরু হওয়ায় যে সতর্কতা নিয়েছিল আমেরিকা, ব্রিটেন, কানাডা, সিঙ্গাপুরের মতো দেশ। ইতিমধ্যেই তাতে ধাক্কা খেয়েছে বিদেশি পর্যটকদের ভ্রমণ সূচি এবং তার হাত ধরে ভারতীয় পর্যটন সংস্থাগুলির ব্যবসাও। এ বার উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস।