মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিরোজপুরে মা-মেয়ে ও ছেলে গ্রেফতার, ১৩শ’ পিস ইয়াবাসহ

পিরোজপুরে মা-মেয়ে ও ছেলে গ্রেফতার, ১৩শ’ পিস ইয়াবাসহ

নিজস্ব প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ায় আসমা আক্তার (২২), তার ভাই মোঃ হাসান (১৯) ও তাদের মা নুরজাহান বেগম (৫৫) নামের পেশাদার তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) বিকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের দক্ষিণ মিঠাখালী গ্রামের স্লুইজ গেট সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেফতার করে। এ সময় ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মো. রত্তন হাওলাদারের স্ত্রী, ছেলে ও মেয়ে।
পুলিশ জানায়, বিকালে গোপন সংবাদ পেয়ে মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক শাহানাজ পারভিন ও উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হাতে নাতে তাদের ইয়াবাসহ আটক করে। তারা দীর্ঘদিন ধরে বসতঘর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। এর আগে তাদের একাধিকবার মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯