সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন রিপোর্টর :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন উপলক্ষে আগামী শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ থাকবে।
এছাড়া, বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান থাকায় সকাল ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টায় মেলা শুরু হবে।
মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে সোমবার এ তথ্য জানা গেছে।
তবে বন্ধ থাকা দিনের পরিবর্তে মেলার সময়সীমা বাড়ানো হবে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। যদিও প্রতি বছরই মেলার সময়সীমা বাড়ানো হয়।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১০ জানুয়ারি মেলা বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছিলেন ।
মেলা বন্ধের বিষয়ে ইপিবির সহকারী পরিচালক (অর্থ) ও বাণিজ্যমেলার সদস্যসচিব আবদুর রউফ অনুসন্ধান ২৪কে বলেন, ‘শুক্রবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন উপলক্ষে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর অনিবার্য কারণবশত বুধবার মেলা শুরু হবে দুপুর সাড়ে ১২ টায়।’
তবে নাম প্রকাশ না করার শর্তে ইপিবির এক কর্মকর্তা বলেন, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসবেন। সেখানে নিরাপত্তার বিষয় আছে। আর এমনিতেও বিকেল ছাড়া মেলা জমে না। তাই বুধবার বাণিজ্যমেলা শুরু সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন্ট শরুর দিন রাজধানীর প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেখানে দুই হাজার আমন্ত্রিত অতিথি ও ১০ হাজার দর্শক থাকবেন। মোবাইল অ্যাপসের মাধ্যমে আগ্রহী দর্শনার্থীরা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। এ সময় ১২ সিটি করপোরেশনের ২৮টি পয়েন্টে, বিভাগীয় শহরগুলোতে, ৫৩ জেলা ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৮৩টি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হবে।