রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইসির শোকজের নির্দেশ আতিকুলকে

ইসির শোকজের নির্দেশ আতিকুলকে

অনলাইন ডেস্ক :: দৈনিক অধিকারে সংবাদ প্রকাশের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে শোকজ করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ রবিবার দৈনিক অধিকারে অনলাইন ভার্সনে ‘আতিকের নির্বাচনি অফিস উদ্বোধনে এমপি সাহারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

তার পর রবিবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আগারগাঁওয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাকে বলেছি, যেন তাকে শোকজ করা হয়, যেন তার কাছে জানতে চাওয়া হয়, কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।’
প্রার্থীদের আচরণ বিধি ভঙ্গের বিষয়ে তিনি বলেন, ‘যদি কেউ প্রার্থী হয় তাহলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়। এখন পর্যন্ত প্রার্থী কেউ হয়নি। প্রার্থী হবে যেদিন প্রতীক বরাদ্দ হবে। সেদিন থেকে আমরা প্রার্থীর ওপর প্রযোজ্য করতে পারব। রিটার্নিং কর্মকর্তাকে বলব, যেই হোক না কেন আইন লঙ্ঘন করলে যেন ব্যবস্থা নেয়।’

উত্তরা ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, মোটরসাইকেল র‌্যালি, নেতাকর্মীদের স্লোগান এবং সংসদ সদস্য (এমপি) ক্যাম্প উদ্বোধন করতে পারে কি না, আইন কী বলে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আইনে আমরা তাকে বিরত থাকার জন্য বলব। যদি বিরত না থাকে আমরা শোকজ করব।’

আতিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্পটি রবিবার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।
রফিকুল ইসলাম বলেন, ‘এমপি ক্যাম্প উদ্বোধন করতে পারেন কি না- এখানে কিন্তু একটা বিষয় আছে, আচরণ বিধিতে অবশ্যই সংসদ সদস্যরা আমাদের স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারে না। এখানে কিন্তু আইনের একটা ফাঁক আছে। প্রচারণায় অংশ নিতে পারে না। কিন্তু এটা প্রচারণার (ক্যাম্প উদ্বোধন) মধ্যে পড়বে কি না, এটা বসে দেখতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯