শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রিট খারিজ পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে, হাইকোর্ট

রিট খারিজ পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে, হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক :: পেঁয়াজের দাম অতিরিক্তভাবে বেড়ে যাওয়ার কারণ উদঘাটনে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট।
২৮ নভেম্বর, বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো.তানভির আহমেদ। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

শুনানিকালে রিটের পক্ষে ব্যারিস্টার মো.তানভির আহমেদ আদালতে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কয়েকটি পত্রিকার সংবাদ উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। ভোক্তারা দামের এ অস্বাভাবিক বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে।
পরে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে দুদকের পক্ষ থেকে অনুসন্ধান করার মতো কিছুই হয়নি। সরকার এ বিষয়ে নজরদারি করছে। আমাদের প্রপারলি পার্টি করা হয়নি।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিটকারির আইনজীবী ব্যারিস্টার মো.তানভির আহমেদ বলেন,আমরা আপিল বিভাগে যাওয়ার জন্য আর্ডার দিতে পারি অথবা মামলাটি উপস্থাপন করা হয়নি মর্মে খারিজ করতে পারি। তখন রিটকারির আইনজীবী ব্যারিস্টার মো.তানভির আহমেদ উপস্থাপন করা হয়নি মর্মে খারজি করেন। পরে আদালত এ আদেশদেন।

এর আগে গত ১৭ নভেম্বর শুনানি কালে আদালত বলেন, দেখি সরকার এক সপ্তাহের মধ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। অন্যথায় আমরা হস্তক্ষেপ করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯