সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কিশোরগঞ্জে জুয়া খেলতে ৭০ হাজার টাকায় সন্তান বিক্রি, বাবা ও ক্রেতা আটক

কিশোরগঞ্জে জুয়া খেলতে ৭০ হাজার টাকায় সন্তান বিক্রি, বাবা ও ক্রেতা আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাধিয়া আক্তার নামে ১৪ দিনের এক নবজাতককে ৭০ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার শিশুটির বাবা ফারুক ভুইয়া ও শিশুটির ক্রেতা জাকিয়া আক্তার নামে ২ জনকে আটক করেছে পুলিশ।

উপজেলার মসূয়া ইউনিয়নের রামদী গ্রামে এই ঘটনা ঘটে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করে ফারুক ভুইয়া জানান, জুয়া খেলার টাকা জোগাতে সন্তাকে বিক্রি করেছিলেন তিনি।

শিশুটির মা রিনা খাতুন (৩৫) বলেন, আমার স্বামীর বাড়ি উপজেলার বনগ্রাম ইউনিয়নের বালিরা গ্রামে। রামদী গ্রামে আমার বাবার বাড়িতে ১৪ দিন আগে রাধিয়ার জন্ম হয়। পরে গত সোমবার সকাল ১১টার দিকে রাধিয়াকে ডাক্তার দেখানোর জন্য আমি হাসপাতালে নিয়ে যেতে চাইলে স্বামী ফারুক আমাকে যেতে নিষেধে করেন এবং তিনি একাই রাধিয়াকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যান। দুপুর সাড়ে ১২টার সময় রাধিয়ার বাবা আমার ভাই শফিককে মোবাইল ফোনে জানান রাধিয়াকে এক মহিলার কোলে রেখে প্রস্রাব করতে গেলে ওই মহিলা রাধিয়াকে নিয়ে পালিয়ে যান।

তিনি বলেন, এই সংবাদ শুনে আমি আমার মা ও ভাইকে নিয়ে হাসপাতালে আসি। হাসপাতালে আমার স্বামী ও রাধিয়ার কোন খোঁজ না পেয়ে ফারুকের মোবাইলে ফোন করলে তা বন্ধ পাই। পরে আমরা ফারুকের বাড়ি বালিরা গ্রামে গিয়েও তাদের কোনো সন্ধান না পেয়ে থানায় এসে পুলিশরে সহযোগীতা চাই। এরপর পুলিশ অভিযান চালিয়ে রাধিয়ার বাবাকে আটক করে। এ সময় তার দেওয়া তথ্যানুযায়ী মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের সুমন ভূইয়ার বাড়ি থেকে রাধিয়াকে উদ্ধার ও সুমনের স্ত্রী জাকিয়াকে আটক করে পুলিশ।

রিনা খাতুন আরও জানান, রাধিয়াসহ তার ১ ছেলে ও ২ মেয়ে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বেশ কিছুদিন যাবত তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

আটক জাকিয়া আক্তার জানান, তার নিঃসন্তান বোনের জন্য ৭০ হাজার টাকায় তিনি রাধিয়াকে ক্রয় করেছিলেন।

কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল জানান, আটকের পর ফারুক ভুইয়া জানান ৭০ হাজার টাকায় রাধিয়াকে বেতাল গ্রামের জাকিয়া আক্তারের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি। পরে বেতলা গ্রাম থেকে জাকিয়া আক্তারকে আটক এবং শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯