বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে শাস্তিমূলক বদলি দুই থানার ওসিকে।

বরিশালে শাস্তিমূলক বদলি দুই থানার ওসিকে।


আনোয়ার হোসেন:
বরিশাল মেট্রোপলিন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার ওসি মাহবুব-উল আলম ও বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা হায়াদারকে ‘শাস্তিমূলক’ বদলি করা হয়েছে। গত বুধবার (৭ আগস্ট) ওসি মাহবুবকে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে ও বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা হায়াদারকে সিটিএসবি পুলিশে সংযুক্ত করা হয়েছে।

বরিশাল মেট্রপুলিশের বিশ্বস্ত একটি সূত্র এই দুই কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করে এটিকে রুটিনমাফিক বদলি বলে দাবি করেন। ১৫ই সেপ্টেম্বর রাত ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগ তাদের বদলীর আদেশ দেন এবং সেই সাথে ওই দুই থানায় নতুন দুইজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের নির্দেশ দেন।

মেট্রপলিটন পুলিশের এই দুই কর্মকর্তার পরিবর্তে বরিশাল মেট্রোপলিটন ‍এয়ারপোর্ট থানার কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সিটিএসবি পুলিশের ইন্সপেক্টর মোঃ জাহিদ বিন আলম এবং বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা হায়াদারের পরিবর্তে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন।

তবে, বিএমপির দায়িত্বশীল সূত্র ওসি মাহবুব-উল আলমকে শাস্তিমূলক বদলি করার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বরিশাল বিএম কলেজের ছাত্রী মিলি ইসলামকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলা তদন্তে গাফিলতি এবং মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
অন্যদিকে বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা হায়াদারের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ প্রকাশের ভিত্তিতে তাকে বদলী করা হয়েছে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯