মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বড় বিপদ থেকে বেঁচে গেলেন আন্দ্রে রাসেল

বড় বিপদ থেকে বেঁচে গেলেন আন্দ্রে রাসেল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাবিনা পার্কে জ্যামাইকা তালাওয়াস মুখোমুখি হয়েছিল সেন্ট লুসিয়া জোকসের। ম্যাচের তখন ১৪ ওভার চলছে। শূন্য রানে ব্যাট করছিলেন জ্যামাইকার আন্দ্রে রাসেল। এমন সময় পুল করতে যাওয়া বলটি ফাঁকি দিয়ে আঘাত করে ডান কানের কাছের হেলমেটে।

সেই আঘাতে মুহুর্তে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার লুটিয়ে পড়েন মাঠে। তাকে দেখতে ছুটে আসেন সেন্ট লুসিয়ার ফিল্ডাররা। হেলমেট খুলে দেখেন, ঘাড়ে গার্ড না পরেই খেলতে নেমেছেন রাসেল।

এমন বিপজ্জনক আঘাত পাওয়ার পর আর ব্যাট করতে পারেননি রাসেল। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবশ্য স্ক্যানের পরে রাসেলের চোট গুরুতর নয় বলে জানিয়েছে ফ্র্যাঞ্জাইজি লিগটির আয়োজকরা।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান করে জ্যামাইকা। সেন্ট লুসিয়া ২০ বল হাতে রেখে জিতে যায় ম্যাচটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯