শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক ॥ যুগ্মসচিব পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দেওয়ার প্রয়োজন নেই। করোনা ভাইরাসের কারণে অনলাইনে তাদের যোগদানের সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
যোগদানপত্রটি ই-মেইলের মাধ্যমে secretary@mopa.gov.bd অথবা sa1@mopa.gov.bd-তে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৫ জুন) ১২৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়। এদের মধ্যে ছয়জন জেলা প্রশাসকও রয়েছেন।