সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: কাতারে একটি অ্যালুমিনিয়াম কারখানায় মেশিন বিস্ফোরণে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত তারেকুল ইসলাম মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজার ইউপির মির্জানগরের শওকত আলীর ছেলে।
শওকত আলী জানান, কারখানায় কাজ করার সময় একটি মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তারেক নিহত হন।
মুন্সিবাজার ইউপি মেম্বার শফিকুর রহমান জানান, তারেকের মরদেহ কাতারের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। করোনাভাইরাসের প্রকোপ কমলে মরদেহ দেশে আনা হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগবে।