রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তারেক রহমান নামের বহিরাগত এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে (এসএসসি ভেন্যু) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। অভিযুক্ত ওই যুবককে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ২০০ টাকা জরিমানা এবং ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, বৃহস্পতিবার সকালে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন বহিরাগত এক যুবক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে। নকলের ব্যপারে কোনো ছাড় দেওয়া হবে না।
পরে বিকেলে পুলিশি সহযোগিতায় তাকে জেল হাজতে পাঠানো হয়।
পাশাপাশি আশপাশের সকলকে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
বাঙ্গরা থানার ওসি মাহফুজুর রহমান জানান, নকল সরবরাহের দায়ে অভিযুক্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।