মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশের বড় জয়

বাংলাদেশের বড় জয়

বাংলাদেশের বড় জয়
বাংলাদেশের বড় জয়

অনুসন্ধান ২৪ >> পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ। উইকেটের হিসাবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৬৫ রান তোলে। টেস্টে বাংলাদেশের যা তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ৬৩৮। ২০১৩ সালে গলে ওই রান করেছিল টাইগাররা। ওলিংটনে ২০১৭ সালে করেছিল ৫৯৫ রান।

এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ৮ উইকেটে জেতে বাংলাদেশে। টেস্টে উইকেটের হিসেবে যা ছিল আগের সবচেয়ে বড় জয়।

পাকিস্তান ঘরের মাঠে এর আগে কখনও ১০ উইকেটে হারেনি। টেস্টের দীর্ঘ ইতিহাসে ঘরের মাঠে পাকিস্তানকে সেরা হারের লজ্জা দিয়েছে বাংলাদেশ।

এছাড়া রাওয়ালপিন্ডি টেস্টে বেশ কিছু রেকর্ড হয়েছে। পাকিস্তান চতুর্থবার টেস্টে ইনিংস ঘোষণা করার পরও হারের স্বাদ পেয়েছে। এর আগে ২০১৬ সালে মেলবোর্নে ইনিংস ঘোষণা করেও হেরেছিল পাকিস্তান।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্ট খেলে প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ১২ ম্যাচে হেরেছে বাংলাদেশ। যার মধ্যে ছয়টি ইনিংস হার। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দলের মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়া সবার বিপক্ষে জয় পেয়েছে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯