শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন

বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন

বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন
বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন

বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে গাজীপুরে রিপন নিট ওয়্যার লিমিটেড নামের একটি কারখানায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় কারখানার ভেতরে অবস্থান নিয়ে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারখানায় প্রবেশ করে পুনরায় কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাসের বকেয়া নাইট বিল এবং বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু হয়। ওইদিন বিকেলে শ্রমিকরা কারখানা ত্যাগ করলেও এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে স্টাফদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে শ্রমিকরা একত্র হয়ে কারখানার ভেতরে অবস্থান নেন।

শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন তারা রাত ১১টা-১২টা পর্যন্ত কাজ করলেও ঠিকমতো নাইট বিল দেওয়া হয় না। এমনকি আসন্ন রোজার মাসেও দীর্ঘ সময় ডিউটি করতে হয়।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, শ্রমিকদের তিন মাসের বকেয়ার মধ্যে এক মাসের নাইট বিল পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শ্রমিকরা তা মানতে রাজি হননি। তিনি অভিযোগ করেন, উত্তেজিত শ্রমিকরা স্টাফদের ওপর হামলা চালালে তারা নিরাপত্তার জন্য কারখানা ত্যাগ করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান জানান, শ্রমিকরা বর্তমানে কারখানার ভেতরে অবস্থান করছেন। মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ মোতায়েন রয়েছে।

আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯