রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
১৭২ মোটরসাইকেল দুর্ঘটনা ঈদের দিন রাজধানীতে

১৭২ মোটরসাইকেল দুর্ঘটনা ঈদের দিন রাজধানীতে

১৭২ মোটরসাইকেল দুর্ঘটনা ঈদের দিন রাজধানীতে
১৭২ মোটরসাইকেল দুর্ঘটনা ঈদের দিন রাজধানীতে

অনুসন্ধান২৪>> ঈদের দিন রাজধানী এবং এর আশপাশের এলাকায় প্রায় ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন মারা গেছেন।

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে এসব দুর্ঘটনা ঘটে। বুধবার দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢামেক হাসপাতালে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে ৮২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আরো অনেকের অবস্থা আশঙ্কাজনক।’

শুক্রবার (১২ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বিষয়টি জানান।

ঈদুল ফিতরের ছুটিতে বুধবার (১০ এপ্রিল) দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

বাচ্চু মিয়া আরো বলেন, ‘আমরা প্রতিটি দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানায় জানিয়েছি। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯