শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । শারীরিক কী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সব্যসাচী সে বিষয়ে কিছু জানাননি তার পরিবার।
ভারতীয় একটি গণমাধ্যম সব্যসাচীর স্ত্রী মিঠু চক্রবর্তীর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি এখন খুব ব্যস্ত। পরিস্থিতি দেখে পরে মন্তব্য করব।’
নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বুকে ব্যথা অনুভব করায় কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সব্যসাচীকে।
সব্যসাচীর হার্টে ব্লক ধরা পড়েছে। পেসমেকার বসাতে হবে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।