শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাতের কব্জি কেটে টিকটক করা কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

হাতের কব্জি কেটে টিকটক করা কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: হাতের কব্জি কেটে টিকটক করা কিশোর গ্যাং ‘আনোয়ার ওরফে স্যুটার আনোয়ার গ্রুপের’ অন্যতম লিডার মো. ইউনুছ (২৮) ও তার সহযোগী সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

বুধবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন খিলজি রোড এলাকায় ছিনতাই করার সময় হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ছুরি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম জানান, সম্প্রতি এই কিশোর গ্যাংয়ের সদস্যরা সংঘবদ্ধ হয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। কিছু দিন আগে ছিনতাইকালে স্যুটার আনোয়ার গ্রুপের সদস্য ইউনুছের হামলায় ভিকটিম মারাত্মক যখম হন।

এর মধ্যে দুই কিশোর গ্যাং গ্রুপের আন্তঃদ্বন্দের জেরে এক পক্ষ চাপাতি দিয়ে আরেক পক্ষের হাত বিচ্ছিন্ন করে টিকটক করার মতো লোমহর্ষক ঘটনা ঘটেছে। এছাড়া, তারা ৪০ থেকে ৫০ জন একসঙ্গে এলাকায় জমায়েত হয়ে ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা ঘটায়।

গ্রেপ্তার ইউনুছের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুইটি হত্যার চেষ্টা, একটি দস্যুতা মামলা এবং আদাবর থানায় একটি ডাকাতি মামলাসহ চারটি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে আদাবর থানায় একটি মানব পাচার মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯