শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভোলা-বরিশাল রুটে দুই পক্ষের দ্বন্দ্বে স্পিডবোট চলাচল বন্ধ

ভোলা-বরিশাল রুটে দুই পক্ষের দ্বন্দ্বে স্পিডবোট চলাচল বন্ধ

ভোলা-বরিশাল রুটে দুই পক্ষের দ্বন্দ্বে স্পিডবোট চলাচল বন্ধ
ভোলা-বরিশাল রুটে দুই পক্ষের দ্বন্দ্বে স্পিডবোট চলাচল বন্ধ

অনুসন্ধান ২৪ >> ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে বন্ধ রয়েছে। ফলে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল থেকে ভোলার ভেদুরিয়া থেকে ছেড়ে যায়নি কোনো বোট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ভোলা-বরিশাল রুটে ২ শতাধিক স্পিডবোট চলাচল করছে। ভোলার ভেদুরিয়া থেকে বরিশাল ও লাহারহাট এবং বরিশাল থেকে ভেদুরিয়া রুটে চলে আসছিল এসব বোট।

তবে কি নিয়ে বা কার সঙ্গে এ দ্বন্দ্ব তা নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না। এদিকে যাত্রীদের একটি অংশ জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলেও সেইসব যাত্রীরা পড়েছেন চরম বিড়ম্বনায়। তবে স্বাভাবিক রয়েছে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল।

কিন্তু গত দুই দিন ধরে বরিশালের ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে। এতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে বোট চলাচল। নৌ যানের নিরাপত্তার কথা বিবেচনা করে বোট মালিক পক্ষও চালাচ্ছেন না কোনো বোট।

ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন পাটোয়ারি জানান, ভোলার ভেদুরিয়া ঘাটে কোনো সমস্যা নেই। তবে বরিশালের ঘাটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। তারা বোট চলাচল করতে নিষেধ করেছেন, তাই আমরাও বোট চালাচ্ছি না।

আমাদের বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকার পরও আমরা বোর্ট চালাতে পারছি না। তবে বিষয়টির সমাধানে আলোচনা চলছে বলে জানান তিনি।

ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিটিএ) শহিদুল ইসলাম বলেন, শুনেছি বরিশাল ঘাটে বোট চলাচল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে, তাই বোট চলাচল বন্ধ। বিআইডব্লিউটিএ স্পিডবোট চলাচলে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯