বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৯ মে পুলিশের এসআই পদে বুদ্ধিমত্তা-মৌখিক পরীক্ষা শুরু

৯ মে পুলিশের এসআই পদে বুদ্ধিমত্তা-মৌখিক পরীক্ষা শুরু

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আগামী ৯ মে থেকে পুলিশের ২০২১ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৫৫০ জন প্রার্থীর বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা চলবে ৯ জুন পর্যন্ত।

পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

এছাড়া, বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণস্বরূপ বীর মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তা/বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা/বীর মুক্তিযোদ্ধার নামে জারীকৃত গেজেটের মূলকপি এবং পরীক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এ মর্মে প্রত্যয়ন ও মুক্তিযোদ্ধার জন্ম নিবন্ধন সনদের মূলকপিসহ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার্থীকে লিখিত ও মনস্তত্ত্ব এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে।

পরীক্ষার্থীদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।

সূত্র: ইত্তেফাক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯